এফ.সি. একাউন্ট খোলা ও বন্ড ক্রয়ের জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক ও বাংলাদেশী বংশোদ্ভুত বিদেশী নাগরিকদের কাগজপত্রাদি বিদেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাস হতে সত্যায়িত করতে হয় যা বিনিয়োগকারীদের জন্য অসুবিধাজনক ও ব্যয়বহুল। এ সমস্যা সমাধানকল্পে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, প্রয়োজনীয় কাগজপত্রাদি বিদেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাস হতে সত্যায়ন করার পরিবর্তে বাংলাদেশী পাসপোর্টধারীগণ তাদের পাসপোর্টের কপি প্রদান করে এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিকগণ তাদের পাসপোর্টে বাংলাদেশ দূতাবাস হতে পাওয়া ‘‘ÔNo Visa Required’’ সিল-সহ পাসপোর্টের কপি প্রদান করে ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ড, ইউ.এস. ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ.এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড ক্রয়ের সুযোগ পাবেন।