“বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজের সাথে বাংলাদেশস্থ ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপন সংক্রান্ত নীতিমালা’’ প্রসঙ্গে ইস্যুকৃত অত্র বিভাগের Circular Letter No. FEPD(LDA-1)147/2007-1468 dated 29.10.2007. এর ৩(ণ) অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
রেমিটেন্স প্রবাহে গতিশীলতা আনয়নের ড্রয়িং ব্যবস্থার আওতায় প্রাপ্ত প্রবাসী রেমিটেন্সের অর্থ বেনিফিসিয়ারী পর্যায়ে বিতরণের সময়সীমা ৭২ ঘন্টার পরিবর্তে সর্বোচ্চ ০২ (দুই) কার্যদিবস পুনঃনির্ধারণ করা হলো।
অনুগ্রহপূর্বক উপরোক্ত নির্দেশনা অবিলম্বে পরিপালন করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করবেন।