ব্যাংক-কোম্পানী কর্তৃক ধারণকৃত মেয়াদী (Closed-end) ও বেমেয়াদী (Open-end) উভয় প্রকার মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে DOS CIRCULAR LETTER NO. 03 DATED 12.03.2015 জারি করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে অধিকতর আলোচনাক্রমে ব্যাংক-কোম্পানী কর্তৃক ধারণকৃত বিভিন্ন বেমেয়াদী (Open-end) মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের সম্ভাব্য মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে উপরোক্ত DOS CIRCULAR LETTER NO. 03 DATED 12.03.2015 এ বর্ণিত নীতিমালার পরিবর্তে নিম্নোক্ত নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছেঃ
বেমেয়াদী (Open-end) মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের বিপরীতে প্রভিশন সংরক্ষণ বিবেচ্য মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য (CP) ঐ সময়ে উক্ত ইউনিটের চলতি বাজার মূল্যে নির্ণীত নীট সম্পদ মূল্যের (NAVcmp) শতকরা ৯৫ ভাগ -এর কম বা সমান হলে (CP ≤ NAVcmp * 0.95) কোন প্রভিশন সংরক্ষণের প্রয়োজন হবে না। অন্যথায় (CP > NAVcmp * 0.95) নিম্নোক্তভাবে প্রভিশন সংরক্ষণ করতে হবে-
সংরক্ষিতব্য প্রভিশন (RP) = ইউনিটের গড় ক্রয় মূল্য (CP) – চলতি বাজার মূল্যে নির্ণীত নীট সম্পদ মূল্যের (NAVcmp) শতকরা ৯৫ ভাগ (NAVcmp * 0.95)
উপরোক্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। DOS CIRCULAR LETTER NO. 03 DATED 12.03.2015 এর সংশ্লিষ্ট অংশ বাতিল মর্মে গণ্য হবে এবং অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/jun282015dosl10.pdf