রপ্তানির বিপরীতে সরকার কর্তৃক নগদ সহায়তা/ভর্তুকী পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য অডিট ফি’র ওপর মূল্য সংযোজন কর বাবদ পরিশোধিত অর্থ সরকারী হিসাব হতে পুনর্ভরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবেদনকারী ব্যাংক সার্কুলার পত্র নং FEPD(COM)291/2002-1367 DATED 02.06.2002 এর নির্দেশনা মোতাবেক অডিট ফি পুনর্ভরণ গ্রহনের আবেদনের সাথে প্রযোজ্য মূল্য সংযোজন কর বাবদ পরিশোধিত অর্থের দাবী অন্তর্ভুক্ত করবে। এ নির্দেশনা ০১.০৭.২০১৪ তারিখ হতে কার্যকর হবে ।
Source: Bangladesh Bank