শিরোনামোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, বস্ত্রখাতসহ প্রযোজ্য সকল খাতে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকীর আবেদনপত্র বিদেশে সংশ্লিষ্ট ব্যাংকের নস্ট্রো হিসাবে রপ্তানিমূল্য আকলনের তারিখের ১৮০ দিনের মধ্যে সংশিষ্টø অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করতে হবে মর্মে সংশ্লিষ্ট এফ, ই সাকুর্লারসমূহে নির্দেশনা রয়েছে।
২। এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, একটি রপ্তানি ঋণপত্র (কিংবা প্রযোজ্য ক্ষেত্রে রপ্তানি চুক্তিপত্র) এর বিপরীতে ভিন্ন ভিন্ন চালানের মাধ্যমে রপ্তানির বিপরীতে মূল্য প্রত্যাবাসনের তারিখের ১৮০ দিনের মধ্যে আবেদন দাখিলের পাশাপাশি সম্পূর্ণ রপ্তানি কার্যক্রম সম্পাদনের পর সর্বশেষ রপ্তানিমূল্য প্রত্যাবাসনের তারিখের ১৮০ দিনের মধ্যে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকীর আবদেনপত্র একত্রে দাখিল করা যাবে।
নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকী পরিশোধ বিষয়ে সংশ্লিষ্ট সাকুর্লার/সার্কুলার পত্রের প্রযোজ্য নির্দেশনাসমূহ অপরিবর্তিত থাকবে।