নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কুলার/সার্কুলারপত্রসমূহে নীতিমালা জ্ঞাপিত রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, কোন প্রতিষ্ঠানকে নগদ সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কুলারে বর্ণিত সুস্পষ্ট নির্দেশনা পরিপালন ব্যতীত বিশেষ বিবেচনায় উক্ত সুবিধা প্রদানের আবেদন প্রায়ই এডি ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে দাখিল করা হচ্ছে। সার্কুলারে সুস্পষ্টভাবে বর্ণিত নির্দেশনা পরিপালন ব্যতীত এরূপ নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকির আবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিল না করতে আপনাদেরকে পরামর্শ দেয়া হলো।
সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে।