শিরোনামোক্ত বিষয়ে গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকার এর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত Letter No. NBR/IT/AWIP/ADMIN-P(1)/12/499 dated 26.02.2013 আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অপর পৃষ্ঠায় হুবহু পুনঃমুদ্রণ করা হলো।
উপর্যুক্ত বিষয়ে তাঁর সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, দেশের আমদানি বানিজ্যের সঠিক ব্যবস্থাপনার লক্ষে আমদানিকারকগণের মূল্য সংযোজন করের (মূসক) আওতায় নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামুলক। কিন্তু প্রয়শই দেখা যাচ্ছে আমদানিকারকগণ মূসক নিবন্ধন নম্বর (Business Identification Number) উল্লেখ না করে বানিজ্যিক ব্যাংক হতে ঋণপত্র খুলছেন। এতে পণ্য খালাসে জটিলতার উদ্ভব হওয়ার পশাপশি আমদানি বানিজ্যের নির্ভরযোগ্য MIS প্রস্তুত করা সম্ভব হচ্ছে না।
বর্ণিত পরিস্থিতিতে, সকল বানিজ্যিক ব্যাংক-কে ঋণপত্র খোলার সময় আবশ্যিকভাবে আমদানিকারকের নাম ও ঠিকানার পাশাপাশি মূসক নিবন্ধন নম্বর সুষ্পষ্টভাবে ঋণপত্র, বিল অব লেডিং/এয়ারওয়ে বিল, ইনভয়েস, প্যাকিং লিষ্টসহ সকল শিপিং ডকুমেন্টে যেন উল্লেখ করা হয় সে ল্েয প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হ’ল। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের চলমান অটোমেশন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়নের ল্েয বিষয়টি অতীব জরুরী বিবেচ্য।