এলএসবিপিসি প্রকল্পভুক্ত পাদুকা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী ক্ষুদ্র কারখানার কারিগরদের বেতন-ভাতাদি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের শ্রমিকগণ তাদের জাতীয় পরিচয়পত্র ও কর্মরত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ডের বিপরীতে ১০০ (একশ) টাকা জমাকরণপূর্বক নিজ নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন। এ সকল ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ এবং কোন প্রকার চার্জ/ফি আদায় করা যাবে না। যেক্ষেত্রে চেকবই এর অপ্রতুলতা থাকবে সেক্ষেত্রে চেকবই এর পরিবর্তে ভাউচারের মাধ্যমেও এসকল হিসাবে লেনদেন করা যাবে।
এলএসবিপিসি প্রকল্পভুক্ত পাদুকা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী ক্ষুদ্র কারখানার কারিগরদের বেতন-ভাতাদি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ ও তাদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিতকরণার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া হলো।
এতদসংক্রান্ত তথ্যাদি ত্রৈমাসিক ভিত্তিতে সংযুক্ত ছক অনুসারে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১৫ দিনের মধ্যে অত্র বিভাগে দাখিল করতে হবে। ডিসেম্বর ৩১, ২০১৩ ভিত্তিক প্রম বিবরণীটি জানুয়ারি ১৫, ২০১৪ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।