বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৬(৩) ধারা মোতাবেক বাণিজ্যিক ব্যাংকসমূহ পরিসংখ্যান বিভাগে ত্রৈমাসিক ভিত্তিতে SBS-2 ও SBS-3 বিবরণী দাখিল করে আসছে। দেশের আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বিবরণীগুলো খুবই গুরুত্বপূর্ণ বিধায় তথ্য/উপাত্তগুলো নির্ভুল হওয়া অত্যাবশ্যক। দাখিলকৃত বিবরণী গুলোকে সঠিক ও ত্রুটিমুক্ত করার অত্র বিভাগ কর্তৃক নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে যা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অবশ্যই পরিপালনীয়ঃ
১) গ্রাহকের নতুন একাউন্ট খোলার সময় SBS-2 ও SBS-3 Reporting Form টি (সংযুক্ত) পূরণ করতে হবে যা Account Opening Form এর সংঙ্গে সংযুক্ত আকারে সংরক্ষন করতে হবে।
২) শাখার অভিজ্ঞ (SBS-2 ও SBS-3 Reporting বিষয়ে) কর্মকর্তা দ্বারা এ Form টি পূরণ করতে হবে।
৩) ত্রৈমাসিক ভিত্তিক SBS-2 ও SBS-3 বিবরণী Report করতে একাউন্ট খোলার সময় পূরণকৃত Form এর Code সমূহ একাউন্ট ভিত্তিক সন্নিবেশিত করতে হবে।
৪) এই নির্দেশ জারির ৬ মাসের মধ্যে পুরাতন সকল একাউন্ট সংযুক্ত নতুন Coding Form দ্বারা Update করতে হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।