গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট হতে জারিকৃত GBCSRD CIRCULAR NO. 07 DATED 22.12.2014 এর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে।
দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম ও আঙ্গুরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অর্ন্তভুক্ত হয়েছে। এ অঞ্চলে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। এরই ধারাবাহিকতায় আপনাদের সিএসআর বাজেট হতে এতদাঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে ।
উল্লেখ্য, এ বিষয়ক ব্যয় GBCSRD CIRCULAR LETTER NO. 06 DATED 10.06.2015 এর মাধ্যমে জারীকৃত ফরম্যাট এর ‘Social Projects/Community Investment’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও আপনাদেরকে নির্দেশনা দেয়া হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।