আঙ্গরপোতা ও দহগ্রামসহ বাংলাদেশের মূল ভূখন্ডে একীভূত ১১১টি পূর্বতন ছিটমহলের অধিবাসীদের জীবনমানের উন্নয়নের তাদের আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য ন্যূনতম ১০ টাকা জমা গ্রহণপূর্বক ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লিখিত অঞ্চলের নিকটবর্তী ব্যাংক শাখার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতদ্সংক্রান্ত প্রতিবেদন GBCSRD CIRCULAR NO. 03 DATED 09.04.2015 এর নির্দেশনা মোতাবেক “পূর্বতন ছিটমহলবাসীর হিসাব” নামে নির্ধারিত ছকে ত্রৈমাসিক ভিত্তিতে দাখিল করতে হবে।
এ সকল হিসাব খোলা ও পরিচালনার জন্য কোনরূপ সার্ভিস চার্জ বা ফি গ্রহণ করা যাবে না।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।