Appointment of Audit firm for Cash incentive/Export subsidy in textile and other sectors. Ref: FEPD Circular Letter No. 33 dated 21-Sep-2020.



বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা।
www.bb.org.bd

এফই সার্কলার পত্র নং-এফইপিডি(রপ্তানি নীতি)২৯১/২০২০-৩৩ আশ্বিন ০৬, ১৪২৭
তারিখ :—————–
সেপ্টেম্বর ২১, ২০২০

সকল অনুমোদিত ডিলার ব্যাংকের
প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।

প্রিয় মহোদয়গণ,

অন্যান্য প্রযোজ্য খাতসহ রপ্তানিমুখী দেশিয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক-এর
পরিবর্তে বিকল্প নগদ সহায়তা/রপ্তানি ভতুর্কি প্রদানের ক্ষেত্রে অডিট ফার্ম নিয়োগ প্রসঙ্গে।

শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত সাকুর্লার পত্র নং-এফইপিডি(কম)২৯১/২০০২-১৩৬৭, তারিখ জুন ০২, ২০০২; সাকুর্লার পত্র নং-এফইপিডি(রপ্তানি নীতি)২৯১/২০১৪-১৩, তারিখ জুন ২৯, ২০১৪ ; এফই সাকুর্লার পত্র নম্বর-২১, তারিখ জুন ০২, ২০২০এফই সাকুর্লার পত্র নম্বর-২৯, তারিখ আগস্ট ১২, ২০২০ এর প্রতি আপনাদের  দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। পূর্ববর্তী বছরসমূহের ন্যায় চলতি ২০২০-২০২১ অর্থবছরেও নগদ সহায়তা/রপ্তানি ভতুর্কির কেসসমূহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা অডিট করানো যাবে। তবে অডিট কার্য দ্রæত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম  নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখপূর্বক বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

আপনাদের বিশ্বস্ত,

(মোহাম্মদ খুরশীদ ওয়াহাব)
মহাব্যবস্থাপক
ফোন : ৯৫৩০১২৩

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/sep212020fepdl33.pdf